ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন পর্যবেক্ষণ করবেন কমনওয়েলথের ২৫ সদস্যের দল
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ জন সদস্য অংশ নেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নানা আডো আকুফো-আডোর নেতৃত্বে প্রতিনিধি দলটি পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতকালে কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান জানান, তাদের ২৫ জন পর্যবেক্ষক আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করবেন। এ সময় তিনি নির্বাচন চলাকালীন পর্যবেক্ষকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আইজিপির কাছে জানতে চান।
জবাবে আইজিপি বাহারুল আলম জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ পুলিশের সার্বিক প্রস্তুতির বিস্তারিত চিত্র তুলে ধরেন। আইজিপি আরও নিশ্চিত করেন যে, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)