ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অমর একুশে বইমেলা: স্টল ভাড়ায় ৫৫ শতাংশ ছাড়ের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য বড় ধরণের আর্থিক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। প্রকাশকদের দীর্ঘদিনের দাবি ও প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় প্রকাশকরা দেশের প্রকাশনা শিল্পের বর্তমান সংকট ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। সংস্কৃতি উপদেষ্টা তাদের দাবির প্রতি সহমত প্রকাশ করে একটি সুনির্দিষ্ট ‘গ্রন্থনীতি’ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়কে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
ভাড়া মওকুফের ঘোষণা দিয়ে উপদেষ্টা জানান, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় সব প্রকাশকের জন্য স্টল ভাড়ায় ৫৫ শতাংশ ছাড় কার্যকর হবে। যারা ইতোমধ্যে আগের নির্ধারিত হারে টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত টাকা বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আর যারা এখনো জমা দেননি, তারা নতুন নির্ধারিত (হ্রাসকৃত) হারে টাকা জমা দিতে পারবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব মো. সেলিম রেজাসহ কমিটির অন্যান্য সদস্য ও প্রকাশনা জগতের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগের ফলে প্রকাশকদের ওপর আর্থিক চাপ কমবে এবং এর ইতিবাচক প্রভাব বইয়ের দাম ও সার্বিক মেলা ব্যবস্থাপনার ওপর পড়বে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ