ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আমি স্যালুট জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে: আসিফ নজরুল
স্পোর্টস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে জাতীয় ক্রীড়া পরিষদ পরিদর্শন করেছেন আইন, প্রবাসী কল্যাণ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। মাত্র দুই মাসেরও কম সময় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তাঁর নেওয়া সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা। এ বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।”
বিশ্বকাপে অংশ না নেওয়ায় আইসিসি কর্তৃক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং ভবিষ্যতে বাংলাদেশে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তৈরি হয়েছে—আইসিসির এমন বার্তার প্রশংসা করে তিনি বলেন, “আমার মনে হয়েছে এটা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আইসিসি এখন বলেছে কোনো শাস্তি দেবে না, কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে চাই। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, আমি স্যালুট জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন সিদ্ধান্ত আসলে দশবারই এমনটা নেওয়া উচিত।”
ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিজের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বিকেএসপিকে কেন্দ্র করে একটি ‘ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট’ বা ‘সেন্টার অফ এক্সিলেন্স’ করার পরিকল্পনা ছিল তাঁর। আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় পরিসরে শুরু করতে না পারলেও ফুটবল, আর্চারি ও টেবিল টেনিসের জন্য স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে। এছাড়া বিগত সরকারের মন্ত্রীর আত্মীয়ের দখলে থাকা একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করে জায়গাটি ক্রীড়া ফেডারেশনগুলোর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ভবিষ্যৎ ক্রীড়া মন্ত্রীর প্রতি পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন, “ভবিষ্যতে যারা ক্রীড়া মন্ত্রী হবেন একটা খেলাকে প্রাধান্য না দেওয়ার অনুরোধ। আমি পাঁচ বছর থাকলে কাবাডি, দাবা, ফুটবলকে প্রাধান্য দিতাম। ক্রিকেট আমাদের অনেক সাফল্য দিয়েছে, অন্য খেলাকেও গুরুত্ব দিতে হবে।” নিজের দায়িত্বকাল শেষ হতে চলায় তিনি জানান, খেলাধুলা তাঁর ব্যক্তিগত প্যাশন এবং এটি মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র