ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করলেন স্নেহাশীষ বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইর ১১০৯তম পর্ষদ সভায় তিনি নতুন এই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাঁর এই নিয়োগ অনুমোদন দেয়। স্নেহাশীষ বড়ুয়া বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় হিসাবরক্ষণ প্রতিষ্ঠান ‘স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি’র (এসএমএসি) ফাউন্ডিং পার্টনার হিসেবে কর্মরত।
পেশাগত জীবনে স্নেহাশীষ বড়ুয়া দুই দশকেরও বেশি সময় ধরে আর্থিক ব্যবস্থাপনা, কর কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্পোরেট গভর্ন্যান্সে বিশেষ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য (এফসিএ) এবং যুক্তরাজ্যের আইসিএইডব্লিউ-এর অ্যাসোসিয়েট সদস্য। জাতীয় পর্যায়ে তিনি আইটিএ রিভিউ কমিটি এবং ২০২৫ সালে গঠিত জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পর্ষদ সভায় নতুন পরিচালককে স্বাগত জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, "স্নেহাশীষ বড়ুয়ার মতো একজন অভিজ্ঞ ও নীতিবান পেশাদার ব্যক্তির অংশগ্রহণ ডিএসইর স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতে বিশেষ সহায়ক হবে। তাঁর গভীর জ্ঞান ও বৈশ্বিক অভিজ্ঞতা দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"
স্নেহাশীষ বড়ুয়া পেশাগত সেবার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিএসইর বিভিন্ন প্রশিক্ষক ও ফ্যাকাল্টি সদস্য হিসেবেও কাজ করছেন। তাঁর এই যোগদান পুঁজিবাজারের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে ডিএসই কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে