×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে পূজার পরিবেশ ভারতের মতোই: ভারতীয় হাইকমিশনার

২০২৬ অক্টোবর ১৯ ২০:১৬:৪০

বাংলাদেশে পূজার পরিবেশ ভারতের মতোই: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মানুষ স্বাচ্ছন্দ্যে দুর্গাপূজা উদ্‌যাপন করছে এবং দুই দেশের পূজার পরিবেশে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত শারদোৎসব ১৪৩৩-এর পূজামণ্ডপ পরিদর্শন ও অঞ্জলি শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সবার মনের অশুভ চিন্তা দূর করে ভালো শিক্ষা, সুস্বাস্থ্য ও ইতিবাচক ভাবনার চর্চার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। পূজামণ্ডপগুলোর পরিবেশ দেখেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে পূজামণ্ডপে যান ভারতীয় হাইকমিশনার। সেখানে অঞ্জলি দেওয়ার পর আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের মেলবন্ধন আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অলক শাহা।

পরে দুপুরের দিকে রাজধানীর জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বলেন, “আজকে সত্যি অনেক খুশির দিন, মহাষ্টমী। আমার ভাগ্য ভালো যে আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। আমাকে বলা হলো, শিবমন্দির এখানকার অনেক প্রাচীন, প্রায় ২০০ বছরের পুরোনো। শুনে আমার খুব ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “আজকে যে পরিবেশ, সব জায়গায় আমি একটাই কথা বলি সুখ-শান্তির পরিবেশ। এই পরিবেশ মায়ের কাছে আমি কামনা করি। এই পরিবেশ রোজই থাকা দরকার, এটাই মায়ের কাছে আমি কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ