ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্রীড়া উপদেষ্টার উদ্যোগে ঢাবিকে বড় সহায়তা দিল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলার মাঠের উন্নয়ন ও সংস্কারের জন্য ২ কোটি টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই চেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ডাকসুর ক্রীড়া সম্পাদকের হাতে তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে বলেন, ‘১৯৮৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার গভীর সম্পর্ক। এমন একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের অবস্থা বর্ষাকালে শোচনীয় হয়ে পড়ে, সেখানে খেলা যায় না। ডাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আমার সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয়ের বাজেট সীমিত হওয়ায় আমি ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানাই। বিসিবি কর্তৃপক্ষ আমার অনুরোধ পাওয়ার পরপরই দ্রুত এই সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন। মাঠের পরিবেশ উন্নত হলে এখান থেকে ভালো মানের ক্রিকেটার ও অ্যাথলেট তৈরি হবে।’
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘জাতীয় দলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক খেলোয়াড় ছিলেন। বর্তমানেও বিসিবির অনেক খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়। তাই মাঠের উন্নয়ন করা হলে তা ক্রিকেটের সামগ্রিক উন্নয়নেই বড় ভূমিকা রাখবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই মাঠের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ তৈরি হয়। এই অনুদান মাঠের কার্যকর সংস্কারে বড় সুযোগ তৈরি করে দিল।’
ডাকসু ভিপি সাদিক কায়েম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত সমস্যা আমাদের অন্যতম মৌলিক সমস্যা ছিল। এই সহায়তার জন্য ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবিকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল