ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দুর্নীতি তদন্তের রিপোর্ট পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছি: উপদেষ্টা ফাওজুল
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদের অনিশ্চয়তা এবং প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহ করতে না পারায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক চেষ্টা করেও আমরা তৃতীয় এফএসআরইউ (FSRU) স্থাপন করতে পারিনি। এমনকি সৌদি আরবের বিনিয়োগকারীদের সাথে কথা বলতে গেলে তারাও আমাদের মেয়াদের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই কারণে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমও আশানুরূপ এগোয়নি।” তবে তিনি আশ্বস্ত করেন যে, ইস্টার্ন রিফাইনারি-২ প্রকল্পের জন্য অর্থায়নের ব্যবস্থা হয়েছে এবং নতুন সরকার চাইলে কাজগুলো দ্রুত শুরু করতে পারবে কারণ সব ধরনের ‘গ্রাউন্ড ওয়ার্ক’ প্রস্তুত রাখা হয়েছে।
সাফল্যের কথা উল্লেখ করে ড. ফাওজুল কবির বলেন, জ্বালানি খাতের বিশাল বকেয়া পরিশোধ একটি বড় চ্যালেঞ্জ ছিল। সময়মতো পেমেন্ট দেওয়ায় এখন অনেক কম দামে এলএনজি ও জ্বালানি কেনা সম্ভব হচ্ছে। বিপিসি-তে তেল আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করায় প্রথম পাঁচ মাসে ১৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে বিইআরসির ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং মার্চেন্ট পাওয়ার ও নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, “আগে সংশ্লিষ্ট বিভাগের সচিবরা নিজেদের আওতাধীন কোম্পানির চেয়ারম্যান হতেন, আমি সেই নিয়ম বদলে দিয়েছি। অতীতে কীভাবে দুর্নীতি হয়েছে তা তদন্ত করতে দুটি কমিটি করা হয়েছে এবং তাদের রিপোর্ট পরবর্তী সরকারের ব্যবস্থা গ্রহণের জন্য রেখে যাচ্ছি।”
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, কূপ খনন বাড়ানো হলেও উৎপাদন হ্রাসের তুলনায় প্রাপ্তি কম হওয়ায় গ্যাস ঘাটতি পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। তবে দেউলিয়া হওয়ার আশঙ্কা এবং ১৭০টি আন্দোলন মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারাকে তিনি সরকারের বড় সফলতা হিসেবে বর্ণনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই