ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
হঠাৎ বিশেষ সংবাদ সম্মেলন ডাকলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ হঠাৎ করেই একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। এটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। জনসংযোগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনটি ‘বিশেষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে। রেজিস্ট্রার অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত নয়, বরং জরুরি ভিত্তিতে হঠাৎ সাংবাদিকদের ডাকা হয়েছে। অনুষ্ঠানে উপাচার্য নিজেই বক্তব্য রাখবেন।
এদিকে সংবাদ সম্মেলনের আগে বিশ্ববিদ্যালয় মহলে উপাচার্যের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর আগে তার বিদেশ সফরকেও কেন্দ্র করে একই ধরনের গুঞ্জন উঠেছিল। চলমান পরিস্থিতি শিক্ষাঙ্গন ও ক্যাম্পাসে কৌতূহল বাড়িয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, পদত্যাগের গুঞ্জন শুধুমাত্র গুজব। নির্বাচনের দুই দিন আগে ঘোষিত এই সংবাদ সম্মেলনে উপাচার্য সম্ভবত তার উপাচার্যপদ সংক্রান্ত ভবিষ্যৎ সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেবেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলতে পারেন ‘সরকার চাইলে থাকব, না চাইলে থাকব না’। সংবাদ সম্মেলন অবশ্য নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ডাকা হয়েছে এবং সেই বিষয়টি উপাচার্যই জানেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান