ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনভর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ছয়টি অনুষদের ছয়জন ডিন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন—আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পদত্যাগকারী এই ডিনরা আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পেয়েছিলেন। গত বুধবার তাদের নিয়মিত মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রাকসু নেতাদের একাংশ ও সাধারণ শিক্ষার্থীরা তাদের ‘আওয়ামীপন্থী’ হিসেবে চিহ্নিত করে আন্দোলনে নামেন।
রোববার সকালে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ ও আওয়ামীপন্থী শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারের দপ্তরেও তালা দেওয়া হয়। বিকেলে প্রশাসন ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠক এবং সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে ডিনদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে জানান, বিচার না হওয়া পর্যন্ত এসব দপ্তর তালাবদ্ধ থাকা উচিত। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী