ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইবি শিক্ষক হত্যায় ৩ কর্মকর্তা-শিক্ষক সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় নাম আসায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, একই বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
চিঠিতে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ১৫৪ ধারার আওতায় দায়ের হওয়া মামলার প্রাথমিক তথ্যে তাদের নাম থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(ন) ধারা অনুযায়ী ৫ মার্চ ২০২৬ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে বরখাস্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তারা জীবনধারণ ভাতা পাবেন বলে আদেশে জানানো হয়েছে।
এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকালে রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা আরেকটি অফিস আদেশে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।
অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষক আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, অফিস আদেশ পাওয়ার পর কমিটির সদস্যদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সবার মতামত নিয়ে ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত শেষ করে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর