ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
হাদি হ'ত্যা মামলা: যে চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তে বেশ কিছু চেক উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ধার করা চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে এবং সেগুলো তারিখ ছাড়াই স্বাক্ষর করে রাখা হয়েছিল। ডিবি প্রধান বলেন, "মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনো পলাতক। ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, তবে আমরা আসল নম্বরটি শনাক্ত করতে পেরেছি। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।"
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ফয়সাল হত্যাকাণ্ডের দিন নরসিংদীর একটি রিসোর্ট থেকে আগারগাঁওয়ে তার বোনের বাসায় আসেন। হাদিকে গুলি করার পর তিনি পিস্তলটি তার বাবার কাছে দেন। এরপর সেটি কয়েক দফা হাতবদল হয়ে সর্বশেষ ফয়সালের এক বন্ধু ভয়ে একটি বিলে ফেলে দেন।
এদিকে বিজিবি ময়মনসিংহে খুনিদের ধরতে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। বিজিবি জানায়, ‘ফিলিপ’ নামে এক মানব পাচারকারী ফয়সালকে সীমান্ত পার হতে সাহায্য করছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিপ ও জেমিসহ কয়েকজনকে বর্তমানে কড়া নজরদারিতে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান শরিফ ওসমান হাদি। গতকাল শনিবার তাকে জাতীয় কবির কবরের পাশে দাফন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল