ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইসি সানাউল্লাহ
'নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে হা'মলা চালাচ্ছে'
নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগসহ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি ‘বিশেষ চক্র’ পরিকল্পিতভাবে শহর এলাকায় এসব হামলা চালাচ্ছে বলে ধারণা করছে সংস্থাটি।
রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বজায় রাখা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে বেলা ১২টায় তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) প্রধানদের সঙ্গে বৈঠক করে কমিশন।
ইসি সানাউল্লাহ বলেন, “গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব নাশকতার সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা মেলেনি। একটি বিশেষ চক্র নির্বাচনকে টার্গেট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনাকে আমরা ‘ভ্যান্ডালিজম’ বা দস্যুতা হিসেবে দেখছি। এ ঘটনায় ইতিমধ্যে অন্তত ২০ জনকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে মোট এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে এক-তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছেন এবং বাকিদের দ্রুতই মোতায়েন করা হবে। জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ‘সমন্বয় সেল’ গঠন করা হয়েছে, যারা কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। শহর এলাকায় যারা টার্গেটেড হামলা করছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার