ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। প্রতীক বরাদ্দের পর টানা ২০ দিন ধরে চলা উৎসবমুখর এই প্রচারণার সময়সীমা কাল সকালেই সমাপ্ত হচ্ছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং নির্বাচন কমিশনের (ইসি) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের জনসভা, মিছিল এবং মাইকিং নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থী বা রাজনৈতিক দল বিধি লঙ্ঘন করে প্রচারণা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও কাগজের ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট নেওয়া হবে। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।
ইসির তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র হিসেবে লড়ছেন ২৭৫ জন।
দলভিত্তিক প্রার্থীর চিত্র:
বিএনপি (ধানের শীষ): ২৯১ জন (সর্বোচ্চ)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): ২৫৮ জন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা): ২২৯ জন।
জাতীয় পার্টি (লাঙ্গল): ১৯৮ জন।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (শাপলা কলি): ৩২ জন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। প্রচারণার শেষ সময়ে প্রার্থীরা এখন বাড়ি বাড়ি গিয়ে শেষ মুহূর্তের ভোট প্রার্থনা ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি