ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিংয়ে দেশের সেরা দশে তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান নির্ধারণে প্রকাশিত ওয়েবমেট্রিক্সের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ ১০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের এই র্যাঙ্কিংয়ে দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকায় রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেশীয় র্যাঙ্কিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি তৃতীয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি চতুর্থ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সপ্তম স্থানে রয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে এই তিন বিশ্ববিদ্যালয়ের অবস্থানও উল্লেখ করা হয়েছে। সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি ১৬৩৫তম, নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৭২৭তম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৮৮৮তম স্থানে অবস্থান করছে।
দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে টানা তৃতীয়বার শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির বৈশ্বিক অবস্থান ১,২৮২তম এবং এশিয়ার মধ্যে ৩৯৩তম। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যার আন্তর্জাতিক অবস্থান ১,৪০১তম।
এ ছাড়া শীর্ষ ১০ এর মধ্যে থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয় হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দেশীয় ৫, বিশ্ব ১৮০০), ঢাকা বিশ্ববিদ্যালয় (দেশীয় ৬, বিশ্ব ১৮৮২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (দেশীয় ৮, বিশ্ব ২০৫৪), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (দেশীয় ৯, বিশ্ব ২৪০৬) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (দেশীয় ১০, বিশ্ব ২৪০৭)।
মাদ্রিদভিত্তিক ওয়েবমেট্রিক্স এই সূচক তৈরির সময় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, গবেষণার প্রভাব, প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা এবং সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশগত অবদান বিবেচনায় নেয়। প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কনটেন্টের পাশাপাশি গবেষক ও প্রকাশিত প্রবন্ধের তথ্য বিশ্লেষণ করেও তালিকাটি প্রস্তুত করা হয়; ২০০৪ সাল থেকে সংস্থাটি নিয়মিত এ র্যাঙ্কিং প্রকাশ করছে এবং প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ে তা হালনাগাদ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর