ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের দিনে ট্রেন চলাচলে থাকছে না নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বাংলাদেশ রেলওয়ের নিয়মিত সময়সূচি অনুযায়ী এদিন সকল রুটে ট্রেন চলাচল করবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধ রাখার বিষয়ে এখন পর্যন্ত উচ্চপর্যায় থেকে কোনো বিশেষ নির্দেশনা আসেনি। ফলে রেলওয়ের নির্ধারিত শিডিউল অনুযায়ী সব ট্রেন যথারীতি চলাচল করবে।
সাজেদুল ইসলাম আরও বলেন, "নির্ধারিত সময়সূচি মেনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনগুলো রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আসবে এবং একইভাবে কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে। ভোটারদের যাতায়াত এবং সাধারণ মানুষের ভ্রমণের সুবিধার্থে রেল পরিষেবা সচল থাকবে।"
উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রাজধানীসহ সারাদেশে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে ট্রেন চলাচলের পাশাপাশি ওই দিন রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচলও স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। নির্বাচনকালীন ছুটির মধ্যেও রেল ও মেট্রো পরিষেবা সচল থাকায় যাত্রী ও ভোটারদের যাতায়াতে অনেকটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)