ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১১-১২ ফেব্রুয়ারি ভিএফএস সেন্টার বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই দিনের জন্য রাজধানীসহ তিন মহানগরে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করছে ভিএফএস গ্লোবাল। ফলে নির্ধারিত সময়ে সেবাকেন্দ্রে গিয়ে কোনো ধরনের আবেদন গ্রহণ বা প্রসেসিং হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভিসা আবেদনকারীদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় ভিএফএস গ্লোবাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। এই সময়ে যাদের ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ই-মেইল অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
ভিএফএস গ্লোবাল আরও জানায়, আবেদনকারীদের ভোগান্তি কমাতে বিকল্প তারিখ দ্রুত জানানো হবে এবং নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল হিসেবে গণ্য হবে না।
ভিসা সংক্রান্ত হালনাগাদ তথ্য ও বিস্তারিত নির্দেশনার জন্য আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত