ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে ৫৪০ বিদেশি
নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ জোরদার করতে বাংলাদেশে আসছেন বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে মোট ৫৪০ জন বিদেশি অতিথির আগমন নিশ্চিত করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইসি জানায়, আগত বিদেশি অতিথিদের মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংস্থা থেকে আসছেন প্রায় ৬০ জন প্রতিনিধি। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আসছেন প্রায় ৩৩০ জন পর্যবেক্ষক। এছাড়া ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করতে আসছেন প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক।
নির্বাচন কমিশনের আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপি-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এছাড়া তুরস্ক থেকে ১০ সদস্যের একটি সংসদীয় পর্যবেক্ষক দল (যার মধ্যে ৬ জন সংসদ সদস্য), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে ৫ জন করে প্রতিনিধি দল এবং রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, পাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যাদের সংখ্যা ২২৩ জন। এ ছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১২ জন পর্যবেক্ষক অংশ নেবেন।
বিশ্বজুড়ে বাংলাদেশের নির্বাচন ও গণভোটের খবর পৌঁছে দিতে উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ জন এবং কাতারভিত্তিক আল জাজিরা থেকে ৭ জন সাংবাদিক থাকছেন। পাশাপাশি বিবিসি নিউজ, রয়টার্স, এপি, এনএইচকে, ডয়চে ভেলে ও এবিসি অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও নির্বাচন কভার করবেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বিদেশি অতিথিদের ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ