ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
'সরবরাহ ঠিক থাকলে রমজানে পণ্যের দাম বাড়বে না'
নিজস্ব প্রতিবেদক: দেশে ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে আসন্ন রমজানে দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নেতারা। তবে বাজার স্থিতিশীল রাখতে সাপ্লাই চেইনের বিভিন্ন ধাপে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপণ্যের আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান।
সভায় ব্যবসায়ীরা জানান, বাজারে কৃত্রিম সংকট রোধে আমদানিকারক ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন। খুচরা ব্যবসায়ীদের ওপর তদারকির নামে হয়রানি বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, প্রান্তিক ব্যবসায়ীদের পক্ষে বাজার অস্থিতিশীল করা সম্ভব নয়। ক্রেতাদের প্রতিও অনুরোধ জানানো হয় যেন তারা প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে বাজারে চাপ সৃষ্টি না করেন।
চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাশেম বলেন, "মিল মালিকরা সরবরাহ ঠিক রাখলে চিনির সংকট হবে না।" ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মাওলা আমদানিকারক পর্যায়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেন। মেঘনা গ্রুপের প্রতিনিধি জানান, তেল ও চিনির পর্যাপ্ত মজুত থাকলেও নির্বাচন কেন্দ্রিক ছুটির কারণে বন্দরে পণ্য খালাস ও পরিবহনে কিছুটা ধীরগতি হতে পারে।
এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, "এবারের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনের পরপরই এটি শুরু হচ্ছে। বড় শিল্পগোষ্ঠীগুলোর কাছে আমাদের অনুরোধ, বাজারে পণ্য সরবরাহ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়।"
তবে শঙ্কার কথা জানিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনের পর নতুন সরকার গঠনের ‘ট্রানজিশন পিরিয়ডে’ বাজার তদারকি কিছুটা শিথিল হতে পারে, যার সুযোগ নিতে পারে অসাধু চক্র। এছাড়া জ্বালানি সংকটের কারণেও পণ্য পরিবহনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এফবিসিসিআই জানিয়েছে, সভায় আলোচিত বিষয়গুলো দ্রুত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি