ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের ৯০ শতাংশ লক্ষ্য বাস্তবায়িত হয়েছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন’ বা অন্যতম সেরা একটি নির্বাচন হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের সময় অন্তর্বর্তী সরকার যেসব লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল, তার প্রায় ৯০ শতাংশই ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, “বিগত বছরগুলোর নির্বাচনগুলো ছিল প্রকৃত অর্থে ‘ফেক ইলেকশন’ বা সাজানো নির্বাচন। কিন্তু এবারের নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য। নির্বাচনের মাত্র দুই দিন বাকি এবং আমরা আমাদের লক্ষ্য পূরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।” তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।
এবারের নির্বাচনে জালিয়াতি রোধ ও স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা জানানো হয়েছে। ৪৩ হাজার ভোটকেন্দ্রে নিরাপত্তা মনিটরিং এবং ২৫ হাজার ৭০০ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে ‘নির্বাচন বন্ধু’ অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে ‘বডি ক্যামেরা’ থাকবে, যা সরাসরি কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা সরাসরি নির্বাচনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন, যা জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আন্তর্জাতিক আস্থা ফেরায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক আসছেন। আগের তিনটি বিতর্কিত নির্বাচনে এমন বৈশ্বিক গ্রহণযোগ্যতা ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা জানান, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে এবং গত শাসনামলের গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করে প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে।
ব্রিফিংয়ের শেষে প্রেস সচিব শফিকুল আলম নিজের কর্মকালের কথা তুলে ধরে বলেন, “কাজে বা আচরণে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা গণমাধ্যমের জন্য যে স্বচ্ছতার ধারা তৈরি করেছি, আশা করি নির্বাচিত হয়ে যারা আসবেন তারাও সেই ধারা বজায় রাখবেন। কারণ জনগণ সরকারের কার্যক্রম জানার সর্বোচ্চ অধিকার রাখে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ঢাবির শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা