ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের লক্ষ্যে পাঠানো প্রস্তাব বাতিল হওয়ায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তাদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই সেটি বাতিল করা হয়। তিনি দাবি করেন, বর্তমান অর্থ উপদেষ্টা গভর্নর থাকাকালীন সময়ে একই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও পরে চিঠি দিয়ে এর প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন—এমন অবস্থানকে তারা দ্বিমুখী বলে মনে করছেন এবং এ কারণেই তার পদত্যাগ চান, অন্তত প্রতীকীভাবে হলেও।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে শীর্ষে থাকা প্রধান দুই রাজনৈতিক দলই তাদের নির্বাচনি ইশতেহারে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে মত দিয়েছে। যে দলই সরকার গঠন করুক, দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা বাস্তবায়নের দাবি জানান তিনি।
মাসুম বিল্লাহ জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শেষে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো শক্তিশালী করা ও স্বায়ত্তশাসন নিশ্চিতের লক্ষ্যেই গত ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর আগে একই বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা এবং কেন্দ্রীয় ব্যাংককে প্রাতিষ্ঠানিকভাবে আরও কার্যকর করতে এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে হতাশা বাড়ছে। তার মতে, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও খাত সংস্কারের জন্য একটি স্বাধীন ও সক্ষম কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হলেও বহুল প্রত্যাশিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ জারি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা