ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রমজান মাসে সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সুপ্রীম কোর্ট প্রশাসন সোমবার (৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের জন্য হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের সময়সূচি ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্টের আদালত সকাল ১০:৩০ থেকে বিকাল ৩:১৫ পর্যন্ত কার্যক্রম চালাবে। এ সময় দুপুর ১:১৫ থেকে ২:০০ পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
অপরদিকে, সুপ্রিম কোর্টের অফিসসমূহের জন্য নির্ধারিত সময়সূচি সকাল ৯:১৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত। অফিস কার্যক্রমের মধ্যেও দুপুর ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত নামাজের বিরতি রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই সময়সূচি শুধুমাত্র হাইকোর্ট ও অফিস কার্যক্রমের জন্য প্রযোজ্য। জরুরি সেবা বা অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পৃথক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ