ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচনে আসন বণ্টনে বড় চাঞ্চল্যকর হিসাব
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য আসন বণ্টন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে, বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন পেতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে সংগঠনটি এই জরিপের ফলাফল তুলে ধরে। জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক ছাত্র এবং ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন এবং ড. গাজী মিজানুর রহমান।
সংগঠনটি জানায়, জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে সমর্থন করেন। জামায়াতে ইসলামীকে সমর্থনকারী ছিলেন ১৬ শতাংশ। এছাড়া এনসিপি ৩ শতাংশ, জাতীয় পার্টি ২ শতাংশ এবং অন্যান্য দলকে সমর্থন জানিয়েছে ১ শতাংশ উত্তরদাতা। ১ শতাংশ মন্তব্য করেননি।
গণভোটে সংস্কারের ভোট সংক্রান্ত প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা এখনও সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ হ্যাঁ এবং ২১ শতাংশ না ভোটের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনী আসনের পরিবেশ নিয়ে ৯৯ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, আসন বণ্টনের হিসাব এই রকম: বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)