ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
কাল মাঠে নামছেন ইইউ-এর ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন ২০০ জনের একটি বিশাল আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আগামীকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী মাঠে নামছে। ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডের প্রতিনিধিরা এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশ ২০২৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মিশন জানিয়েছে, বর্তমানে সব স্বল্পমেয়াদী পর্যবেক্ষককে নির্বাচনের দিনের ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তালিকা তৈরির তদারকি সম্পর্কে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শেষে আগামীকাল মঙ্গলবার থেকে তাদের সারাদেশে সুনির্দিষ্ট কর্মস্থলে মোতায়েন করা শুরু হবে।
ইইউ-এর এই পর্যবেক্ষক মিশনে ইউরোপ থেকে আসা ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক রয়েছেন। এর বাইরে ইইউ কূটনৈতিক মিশন এবং সহযোগী দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়েছেন। এছাড়া গত বছরের ডিসেম্বর থেকে ১১ জন বিশেষজ্ঞের একটি ‘কোর টিম’ দেশজুড়ে অবস্থান করছেন। পাশাপাশি জানুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন।
নির্বাচনের দিন এই পর্যবেক্ষকরা শহর ও গ্রামের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থেকে সরাসরি ভোটদান ও গণনার স্বচ্ছতা যাচাই করবেন।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস নির্বাচনের বিষয়ে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ ও ফলাফল তুলে ধরবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে