ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনী সময়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে বাহিনীটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, গত তিন দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার কাজে ব্যবহার না হয়—সেজন্য সেনাবাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গালিব ইমতিয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু এবং মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ। অভিযানের আগে তাদের সহযোগী স্বপন শেখ পালিয়ে যায়।
অভিযানে তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭.৬৫ মি.মি. ক্যালিবারের পিস্তল, ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, শর্টগানের রাউন্ড, কার্তুজ, রামদা ও সামুরাইসহ বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্র রয়েছে।
অধিনায়ক আরও জানান, গত ১৫ দিনে বসিলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে চারটি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটি—মোট পাঁচটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পৃথক দুটি অভিযানে ১০ হাজার ও ১২ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।
তিনি বলেন, পূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে সাভার এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। স্বপন ও নাহিদ দেশি-বিদেশি অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে তিনটি পিস্তলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না তা নিশ্চিত নয়। সেনাবাহিনী কাউকে রাজনৈতিক পরিচয়ে নয়, বরং অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর