ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
৬ষ্ঠ বারের মতো পেছালো হাদি হ'ত্যা মামলার তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ষষ্ঠবারের মতো পিছিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা এদিন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়ে সময়ের আবেদন করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি পঞ্চমবারের মতো এই প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকারী শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুরুতে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করে এবং গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের ওই তদন্তে অনাস্থা প্রকাশ করেন। তার দাবি ছিল, ডিবি পুলিশ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করেছে। এই প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি আদালতে ‘নারাজি’ আবেদন দাখিল করা হলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
ডিবির আগের প্রতিবেদনে বলা হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করে ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ পাঁচজন এখনো পলাতক রয়েছেন।
নির্বাচনের মাত্র তিন দিন আগে এই গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন ষষ্ঠবারের মতো পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা দাবি করেছেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত খুনি ও তাদের নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)