ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত
অধস্তন আদালতের ছুটির নিয়মে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের (নিম্ন আদালত) বার্ষিক অবকাশকালীন ছুটির নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট। এখন থেকে ডিসেম্বর মাসে টানা এক মাসের ছুটির পরিবর্তে জুন মাসে ১৫ দিন এবং ডিসেম্বর মাসে ১৫ দিন করে মোট দুই দফায় এই ছুটি কার্যকর হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ‘ফুলকোর্ট’ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত এই সভায় হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশ নেন।
সভা সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি ২০২৬ সাল থেকেই এই নতুন সময়সূচি কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। মূলত বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচারিক কাজের গতিশীলতা বজায় রাখতে ছুটির এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়কে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। সভায় জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদায়ন করা হবে, যার মধ্যে ইতোমধ্যে ৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই সভায় বিচার বিভাগের প্রশাসনিক ও বিচারিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক