ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই পদ্ধতিতে ভোট প্রদান করেছিলেন।
এইবার রাষ্ট্রপতির ভোট দেওয়ার কেন্দ্র ছিল পাবনা-৫ (সদর)। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আগের নির্বাচনে নিজ নির্বাচনি এলাকায় না যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন, “যদি আমি বঙ্গভবন থেকে বের হয়ে নিজের এলাকায় যাই, তাহলে ভোটের দিন আমার উপস্থিতি পুরো পাবনা জেলায় প্রভাব ফেলতে পারে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষ হয়তো ভোটকেন্দ্রে কিছুটা বিড়ম্বনায় পড়বেন। তাই আমার সচেতন সিদ্ধান্তে আমি নিজের এলাকায় না গিয়েই ভোট দিই।”
দ্বাদশ সংসদ নির্বাচনে রাষ্ট্রপতির পোস্টাল ব্যালট ছিল প্রথাগত পদ্ধতিতে। তবে এবার নির্বাচন কমিশন আইটি সমর্থিত পোস্টাল ভোট চালু করেছে, যেখানে ভোটাররা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে ভোট প্রদান করতে পারবেন।
নতুন পদ্ধতিতে ইতোমধ্যে কারাগারের বন্দী, আমলা, পুলিশ, নির্বাচনি কর্মকর্তাসহ হাজার হাজার ভোটার এবং পাঁচ লাখেরও বেশি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)