ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ২৫৯ মামলায় ৩২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার ক্ষেত্রে আইন অমান্য করায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত এক মাসে সারাদেশে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২৫৯টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় জরিমানা হিসেবে আদায় করা হয়েছে মোট ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচনি কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।
প্রতিবেদনে জানানো হয়, গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মোট ৪৬১টি ঘটনা চিহ্নিত করেছেন। এর মধ্যে গুরুতর ২৫৯টি ঘটনায় সরাসরি মামলা দায়ের করা হয়েছে এবং বাকিদের সতর্ক করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি ছিল আচরণবিধি লঙ্ঘনের শীর্ষে। ওই দিন ৩৩টি অনিয়মের ঘটনা ঘটে এবং ১৩টি মামলার বিপরীতে রেকর্ড ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটের দিন যত ঘনিয়ে আসছে নজরদারি তত বাড়ানো হচ্ছে। গত তিন দিনের অভিযানে দেখা যায়:
৬ ফেব্রুয়ারি: ২৮টি ঘটনায় ১২টি মামলা এবং ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা।
৭ ফেব্রুয়ারি: ২৮টি ঘটনায় ৮টি মামলা এবং ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা।
৮ ফেব্রুয়ারি: ২২টি ঘটনায় ১০টি মামলা এবং ৮৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রার্থী বা দল আচরণবিধি লঙ্ঘন করলে এবং নির্ধারিত সীমার বাইরে প্রচারণা চালালে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে