ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা উদ্দেশ্যপ্রণোদিত: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধের সিদ্ধান্তকে উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
সাদিক কায়েম বলেন, ‘ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। এই সিদ্ধান্তের পেছনে কার ইশারা বা প্রভাব কাজ করেছে, তা আমরা জানতে চাই।’
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের মানে হলো ভোটাররা নিজেদের ফোন বাড়িতে রেখে কেন্দ্রে যেতে বাধ্য। এতে কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজম কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তাৎক্ষণিক তথ্য বা ভিডিও কেউ সংগ্রহ করতে পারবে না, এমনকি ভুক্তভোগীর কাছেও থাকবে না।
ডাকসু ভিপি প্রশ্ন তোলেন, দেশের তরুণ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার পেছনে কার স্বার্থ নিহিত। তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিজেদের অধিকার রক্ষায় সজাগ হোন। যেভাবে জুলাইতে গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শক্তি এখনও আপনাদের হাতে রয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য।’
সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে একটি স্বাধীন, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য। কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থে ভোটারদের অধিকার হরণ করা উচিত নয়। তাই তিনি স্পষ্টভাবে দাবি জানান, অবিলম্বে নির্বাচন কমিশনকে ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া