ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নতুন নির্দেশনা দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে, তবে ভোটের গোপন কক্ষে কোনো ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কমিশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত নিশ্চিত করেন। ইসি সচিব বলেন, “ভোটার, প্রার্থী এবং এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন। তবে গোপন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা একেবারেই নিষিদ্ধ।”
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ কমিশনে এসেছিলেন এবং তাদের প্রধান উদ্বেগ ছিল মোবাইল ব্যবহারের বিষয়টি। আখতার আহমেদ বলেন, “এখানে কিছু মিসকমিউনিকেশন হয়েছে। আমরা যা বোঝাতে চেয়েছি তা লিখিতভাবে সেভাবে প্রকাশ হয়নি। কিছু সীমাবদ্ধতা থাকবে, যা আমরা পর্যবেক্ষণ করছি।”
এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতি উল্লেখযোগ্য। সচিব জানিয়েছেন, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক অংশ নিচ্ছেন। এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন ৬০ জন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, জর্জিয়া এবং আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি ও পাকিস্তান থেকে সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
সংস্থাভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি থাকবেন।
ফরিদপুর-১ এবং বরগুনা আসনের ব্যালট পেপারে কিছু ত্রুটি থাকায় তা ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। ইসি সচিব জানিয়েছেন, নির্বাচনের প্রচার আগামীকাল সকাল থেকে বন্ধ হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণাও কঠোরভাবে মনিটর করা হবে।
নির্বাচনী সহিংসতা নিয়ে তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে দুটি প্রাণহানির ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। রাজনৈতিক মিছিল-মিটিংয়ে বক্তব্য পাল্টা বক্তব্য থাকবে, যা নির্বাচনের স্বাভাবিক অংশ।
ভোট গণনা ও ফলাফলের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ফলাফল বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই। ব্যালট গণনার জন্য যতটা সময় লাগে, এটাকে দেরি বলা যাবে না। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)