ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে আলী রীয়াজের বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের আসন্ন গণভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। এর জবাবে আলী রীয়াজ জুলাই সনদের পটভূমি ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গণতান্ত্রিক যাত্রাকে সুসংহত ও মানবাধিকার সুরক্ষিত রাখতেই অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের ধারাবাহিক আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট দলগুলো এতে স্বাক্ষর করেছে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় ইইউ প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন সর্বদা শ্রদ্ধাশীল। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি ও গণভোট আয়োজনের উদ্যোগের প্রতিও তিনি সমর্থন জানান।
ইভারস ইজাবস আরও আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় সূচিত হবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
প্রতিনিধি দলে আরও ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি এবং অ্যান মার্লবরো।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের