ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
সরকার ফারাবী: ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার পর্দা নামতে চলেছে। আগামী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি-নিলাম। এই নিলাম থেকেই নির্ধারিত হবে আসন্ন আইপিএল মৌসুমে কোন দল কতটা শক্ত ভিত গড়ে মাঠে নামবে।
এবারের মিনি-নিলামে অংশ নিচ্ছে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। নিজেদের স্কোয়াড পূরণে তারা মোট ৭৭টি খেলোয়াড়ের স্লটের জন্য সম্মিলিতভাবে ব্যয় করতে প্রস্তুত ২৩৭.৫৫ কোটি রুপি। পরিকল্পনা অনুযায়ী, আইপিএল ২০২৬-এর মূল আসর শুরু হওয়ার কথা আগামী বছরের মার্চের শেষ দিকে।
কবে, কখন ও কোথায় দেখবেন আইপিএল মিনি-নিলাম
এই লিংকে যেয়ে নিলামটি (IPL 2026 মিনি-নিলাম) সরাসরি দেখুন।
হাই-ভোল্টেজ এই নিলাম যাতে কোনোভাবেই মিস না হয়, সে জন্য সময় ও সম্প্রচারের গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে-
তারিখ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর
স্থান: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
শুরুর সময়: দুপুর ৩টা (বাংলাদেশ সময়)
টিভি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং: JioHotstar অ্যাপ ও ওয়েবসাইট
বিশেষ আয়োজন:ডুয়া নিউজে নিরবিচ্ছিন্ন লাইভ স্ট্রিমিং
স্বল্প ডেটা খরচ ও উন্নত ভিডিও কোয়ালিটিতে নিলাম উপভোগ করতে ভক্তরা ডুয়া নিউজের লাইভ সম্প্রচারে চোখ রাখতে পারেন।
নিলামের মূল আকর্ষণ: কেকেআরের অপ্রতিদ্বন্দ্বী বাজেট
অর্থনৈতিক দিক থেকে এবারের মিনি-নিলামে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের হাতে রয়েছে ৬৪.৩ কোটি রুপির বিশাল পার্স যা এই নিলামের সর্বোচ্চ।এর পরেই রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), যারা নিলামে নামছে ৪৩.৪ কোটি রুপি নিয়ে।
বিশেষজ্ঞদের মতে, এই দুই দলই নিলামের দর ও গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল