ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
সরকার ফারাবী: বহু প্রতীক্ষিত ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মিনি-নিলাম এখন শেষ প্রান্তে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবুধাবিতে চলছে এই মেগা ইভেন্টের অ্যাক্সিলারেটেড রাউন্ড। ৩৬৯ জন ক্রিকেটারের তালিকা থেকে সর্বোচ্চ ৭৭ জনকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিলামের শেষ মুহূর্তে একের পর এক নাটকীয় আপডেটে সরগরম নিলাম মঞ্চ। এখানেই স্পষ্ট হলো বাংলাদেশের দুই তারকা পেসারের সম্পূর্ণ ভিন্ন ভাগ্য মুস্তাফিজুর রহমান পেলেন দল, অথচ তাসকিন আহমেদ রইলেন অবিক্রীত।
তাসকিন আহমেদ আনসোল্ড
বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদ-কে নিয়ে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। বেস প্রাইসেও কোনো দল বিড না করায় তিনি আনসোল্ড থেকে যান। নিলাম মঞ্চে এটি ছিল বাংলাদেশি সমর্থকদের জন্য বড় হতাশার খবর।
KKR-এ মুস্তাফিজুর রহমান
নিলামের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। ত্রিমুখী লড়াইয়ের পর মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই বাঁহাতি পেসারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
নিলামের টেবিলে প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে বিডিং যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও KKR। উত্তেজনাপূর্ণ দর কষাকষির শেষ পর্যায়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিশ্চিত করে কলকাতা।
বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নিলাম শেষ হলেও IPL 2026 মিনি-নিলামের শেষ পর্বে আরও চমক অপেক্ষা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)