ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে কার্যক্রম শুরু করেছে তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র। ‘মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ নামের এই কেন্দ্রটি সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে সাধারণ আবেদনকারীদের কাছ থেকে তুরস্কের ভিসার আবেদন গ্রহণ করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। মোসাইক সেন্টারটি আন্তর্জাতিকভাবে কয়েকটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে তাদের যাত্রা শুরু হলো।
অবস্থান ও সময়সূচি:
ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত। এটি প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করবে। আর পাসপোর্ট সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে ভিসা আবেদনের জন্য আবেদনকারীদের আগে থেকে অনলাইন বা নির্ধারিত উপায়ে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
ভিসা ফি ও অন্যান্য খরচ:
তুরস্কের বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সিঙ্গেল এন্ট্রি: ৩ মাসের জন্য ২৪,৭৫০ টাকা, ৬ মাসের জন্য ২৭,৬২৫ টাকা এবং ১২ মাসের জন্য ৩০,৫০০ টাকা।
মাল্টিপল এন্ট্রি: ৩ মাসের জন্য ৪১,০০০ টাকা, ৬ মাসের জন্য ৪৩,৮৭৫ টাকা এবং ১২ মাসের জন্য ৪৬,৭৫০ টাকা।
ডাবল ট্রানজিট: ৩ মাসের জন্য ফি ৩২,২৫০ টাকা।
অতিরিক্ত সেবার চার্জ:
ভিসা ফির পাশাপাশি আবেদনকেন্দ্রে বিভিন্ন অতিরিক্ত সেবার চার্জও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮,০০০ টাকা, ফ্লাইট ও হোটেল রিজার্ভেশন ফি প্রতিটি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটোর জন্য ২০০ টাকা এবং এসএমএস চার্জ ৪০ টাকা। এছাড়া ফটোকপি ও প্রিন্টআউট সেবার জন্য প্রতি পিস ১০ টাকা করে দিতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)