ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিজিটাল অর্থ লেনদেনে বড় ধরনের নিয়ন্ত্রণ আনতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ভোটের সময় অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর সীমা উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। পাশাপাশি একজন গ্রাহক দিনে মোট সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতাদের অবহিত করা হবে।
নির্বাচনে ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার রোধই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছে, যা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রস্তাবিত সীমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। দৈনিক ৫০টি ও মাসে ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন সময়ে বিএফআইইউ প্রস্তাব করেছে, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন, প্রতিটি লেনদেনে এক হাজার টাকার সীমা এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন অনুমোদন দেওয়ার।
এখন ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ লাখ টাকা স্থানান্তর করতে পারেন। তবে নির্বাচনকালীন সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বিএফআইইউ, যা বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
এদিকে গত ১১ জানুয়ারি থেকে নগদ অর্থ জমা ও উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হিসাবে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) হিসেবে জানাতে হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সিটিআর সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে। সময়মতো বা সঠিকভাবে প্রতিবেদন না দিলে অর্থ পাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি