ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালনায় নতুন নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় মোহাম্মদ ইউনুছ সর্বসম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং ফকির আখতারুজ্জামান নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কাগজ, আইটি, ইনস্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্পে ব্যবসা করছেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লি., ইউনুছ কোল্ড স্টোরেজ লি., অনন্ত পেপার মিলস লি., ইউনুছ পেপার মিলস লি., ইউনুছ ফাইন পেপার মিলস লি., ইউনুছ স্পিনিং মিলস লি., ইউনুছ নিউজপ্রিন্ট মিলস লি. এবং ইউনুছ অফসেট পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
উদ্যোক্তা ইউনুছ অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কমের প্রকাশক। তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশনের সঙ্গে জড়িত। শিক্ষা খাতেও তাঁর অবদান উল্লেখযোগ্য—তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানও রয়েছে তার।
পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন। চার দশক ধরে তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তিনি রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী, এবং প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান।
মহিউদ্দিন আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান এবং ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের স্পনসর শেয়ার হোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গভর্নিং বোর্ডের সদস্য এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদানও বিশেষ উল্লেখযোগ্য।
নতুন ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে জন্মগ্রহণ করেন। তিন দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী। ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি বহুবার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছেন।
ফকির আখতারুজ্জামান এফকেএল স্পিনিং লিমিটেড, জামান অ্যাগ্রো ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফকির ইকো নিটওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের পরিচালক। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদানের পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব ও অল কমিউনিটি ক্লাবের সম্মানিত সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল