ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সকল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সকল ব্যাংকে সাধারণ ছুটি থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ছুটি সংক্রান্ত এক নির্দেশনা জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংকগুলোর কার্যক্রমও ওই দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছিল যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি বলবৎ থাকবে। সেই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে টানা চার দিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকতে পারে। কারণ ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধের পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির কবলে পড়বে ব্যাংক খাত। ফলে গ্রাহকদের জরুরি লেনদেন থাকলে তা ১১ ফেব্রুয়ারির আগেই সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)