ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল, এবার তার চেয়েও বেশি ভোট পড়বে বলে আমার ধারণা।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এমআরডিআই ও ডিক্যাব আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের পাশাপাশি ‘হ্যাঁ-না’ ভোট বা গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার চায় গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হোক, কারণ এটি দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন কমিশনের মাধ্যমে আনা সংস্কারের অংশ। বিএনপির অবস্থান নিয়ে শুরুতে কিছুটা অস্পষ্টতা থাকলেও দলটির চেয়ারম্যান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত অবস্থান নেওয়ায় এখন আর কোনো সংশয় নেই। জামায়াত ও এনসিপি আগে থেকেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তবে কিছু মানুষ ভোট দিতে না-ও যেতে পারে, যা সব নির্বাচনেই ঘটে থাকে।
নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে তৌহিদ হোসেন জানান, সংঘাত মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনের সুবিধার্থে কোনো রাষ্ট্রদূত বা মিশনপ্রধানকে এই মুহূর্তে ছুটিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেশ কয়েকজন রাষ্ট্রদূত ছুটির আবেদন করলেও মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা নিয়ে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তিনি বা তার স্ত্রী পাসপোর্ট জমা দেননি। তবে ভবিষ্যতে বিদেশ ভ্রমণের সুবিধার্থে এবং সময়মতো ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। এটি মূলত নতুন পাসপোর্টে ভিসা স্থানান্তরের সময় বাঁচানোর একটি কৌশল।
অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি কূটনীতিকদের মন্তব্য করা প্রসঙ্গে উপদেষ্টা একটি ভিন্নধর্মী ব্যাখ্যা দেন। তিনি বলেন, বাংলাদেশে এটি এখন একটি ‘কূটনৈতিক ট্র্যাডিশন’ বা সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই; সমাজের একটি বড় অংশও চায় যে কূটনীতিকরা অভ্যন্তরীণ বিষয়ে কথা বলুক। প্রতিবেশী দেশ ভারতে এমনটা দেখা না গেলেও বাংলাদেশে দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ডিক্যাব নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো