ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে পোস্টার ও প্লাস্টিকের ব্যানার সম্পূর্ণ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণায় যুক্ত হয়েছেন। তবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সকল নির্বাচনি কার্যক্রম বন্ধ করার নির্দেশনা অনুসারে, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সব ধরনের প্রচারণা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশনের (ইসি) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ধারা অনুযায়ী পোস্টার ব্যবহার করা এখন পুরোপুরি নিষিদ্ধ। বিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবে না।
অপর এক ধারা ৭ (খ) অনুযায়ী, পরিবেশের ক্ষতি করে এমন অপচনশীল সামগ্রী যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের লিফলেট, ব্যানার বা অন্যান্য প্রচারপত্র ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ। ৭ (ঙ) ধারায় বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত অন্যান্য প্রচার সামগ্রী যেমন ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাদা-কালো রঙের হতে হবে। ব্যানারের সর্বোচ্চ আয়তন ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজ এবং ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চির বেশি হতে পারবে না। এছাড়া প্রচারণার ব্যানার, লিফলেট বা ফেস্টুনে শুধুমাত্র প্রার্থীর ছবি ও প্রতীক ব্যবহার করা যাবে, অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক নয়।
এদিকে, ব্যানারের ব্যবহার নিয়েও ইসি সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে রিটার্নিং অফিসারদের জানানো হয়েছে, হরাইজন্টাল বা ভার্টিকাল যেকোনো অবস্থানেই ব্যানারের মাপ অনধিক ১০ ফুট বাই ৪ ফুট হলে তা ব্যবহার করা যাবে।
নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাপানো থেকে বিরত রাখতে মুদ্রণালয় ও ছাপাখানাগুলোর প্রতি ইসি বিশেষ নির্দেশ দিয়েছে। পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু এলাকায় নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা হয়েছে, যা আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ সবাইকে বিধিমালা মেনে প্রচারণা চালাতে হবে। মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনী প্রচারণার কাজে কোনো ধরনের পোস্টার তৈরি বা মুদ্রণ করতে বাধ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)