ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
স্বাস্থ্যখাতে যুগান্তকারী নিয়োগ, যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে একযোগে যুক্ত হলেন ৩ হাজারের বেশি নতুন চিকিৎসক। ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আওতায় নিয়োগপ্রাপ্ত মোট ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন।
নবনিযুক্তদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের যোগদান উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে এত বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ দেশের স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই পদ সৃষ্টি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চিকিৎসকদের যোগদান নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই নিয়োগের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। নবনিযুক্ত চিকিৎসকেরা উপজেলা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পদায়নের বিষয়ে অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, এখানে মানবিক দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে। দম্পতি চিকিৎসক কিংবা যাঁদের স্বামী বা স্ত্রী কর্মরত আছেন, তাঁদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হবে। তিনি বলেন, পদায়ন হবে মেধাভিত্তিক, পাশাপাশি থাকবে মানবিক মূল্যবোধ।
তিনি আরও উল্লেখ করেন, এই ৩ হাজার ২৬৩ জন তরুণ চিকিৎসক স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হওয়ার মাধ্যমে উপজেলা পর্যায়ে সেবার মানে দৃশ্যমান উন্নতি ঘটবে। নিয়োগ ও পদায়ন—উভয় প্রক্রিয়াই ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক