ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
কারাবন্দীদের হাতের ছোঁয়ায় বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: কারাগারের ভেতরে তৈরি পণ্য যে আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে, তার প্রমাণ মিলল সদ্য সমাপ্ত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বন্দীদের উৎপাদিত পণ্য দিয়ে সাজানো বাংলাদেশ জেল প্যাভিলিয়ন সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।
রোববার সরকারি কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সাফল্যের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ এ বাংলাদেশ জেল প্যাভিলিয়নে দেশের ৩৮টি কারাগারে থাকা বন্দীদের তৈরি মোট ৪০২ ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল নান্দনিক হস্তশিল্প ও কারুশিল্প, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
কারা কর্তৃপক্ষ জানায়, পণ্যের সৌন্দর্য ও বৈচিত্র্যের পাশাপাশি প্যাভিলিয়নের সুশৃঙ্খল ও সুবিন্যস্ত অবকাঠামো ব্যবস্থাপনার জন্যই আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বাংলাদেশ জেল প্যাভিলিয়নকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করে।
এবারের মেলায় জেল প্যাভিলিয়ন থেকে মোট ৭০ লাখ ২৮ হাজার ৭০৩ টাকার পণ্য বিক্রি হয়েছে, যা অতীতের যেকোনো বাণিজ্য মেলার তুলনায় সর্বোচ্চ বিক্রয় রেকর্ড বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত শনিবার (৩১ জানুয়ারি) বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মেছবাহুল আলম সেলিমের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) এ কে এ এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার আল মামুনসহ কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার