ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক: বাছাইপর্বে টানা পাঁচ জয়ের দাপট দেখিয়ে আগেই বিশ্বকাপের পথ সুগম করে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সমীকরণের মারপ্যাঁচে সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই আনুষ্ঠানিকভাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল টাইগ্রেসরা।
বুধবার (২৮ জানুয়ারি) নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ায় বাংলাদেশের এই অংশগ্রহণ নিশ্চিত হয়।
আজকের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা আর মাঠে না গড়ালে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে নেদারল্যান্ডসকে ২১ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
এই জয়ের ফলে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ—উভয় দলেরই সুপার সিক্স টেবিলে ৬ পয়েন্ট করে জমা হয়েছে। ফলে বাকি ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন, দুই দলেরই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে। নেদারল্যান্ডসও বাংলাদেশের সঙ্গে মূল পর্বের টিকিট পেয়েছে।
বাছাইপর্ব থেকে বাকি দুটি স্থানের জন্য বর্তমানে লড়াইয়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে, টানা হারের ফলে কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, ২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা