ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপে ইরানকে ট্রাম্পের স্বাগত ও সতর্কবার্তা
স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম সামরিক উত্তেজনার ছায়া এবার এসে পড়েছে ফুটবল মাঠেও। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরান ফুটবল দলকে অংশগ্রহণের জন্য স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সাথে দেশটিতে ভ্রমণ করলে ইরানি ফুটবলারদের নিরাপত্তা ও জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে কড়া সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
সম্প্রতি ইরানের ওপর মার্কিন বিমান হামলার পর দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন যে, বিদ্যমান যুদ্ধাবস্থার কারণে তাদের জাতীয় দলের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় অসম্ভব।
এর প্রেক্ষিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ইরান ফুটবল দল যদি বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রে স্বাগত। কিন্তু বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে তাদের জীবনের নিরাপত্তা এবং ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরি।” ট্রাম্পের এই মন্তব্যকে বিশ্লেষকরা ‘কূটনৈতিক চাল’ এবং একই সাথে ‘হুমকি’ হিসেবে দেখছেন।
এদিকে, ইরান সরকার যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে বিশ্বকাপ আয়োজন করা কতটা যৌক্তিক, তা নিয়ে ফিফার গুরুত্বের সাথে ভাবা উচিত। এর মধ্যেই হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং নিরাপত্তা ইস্যু নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
ইরানের ক্রীড়ামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা এই মুহূর্তে কোনো ফুটবল ম্যাচ বা বিশ্বকাপে খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই।” তবে ইরান ফুটবল ফেডারেশন কিংবা ফিফা এখন পর্যন্ত তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে ফিফার পরবর্তী পদক্ষেপের দিকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)