ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিরাটকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বাবর
নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ২০৭ রানের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। দলের হয়ে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। এই ফিফটির মাধ্যমে তিনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন।
ম্যাচের শুরুতে ওপেনার ফখর জামান মাত্র ১৪ রান করে আউট হন। পরবর্তী উইকেটে নেমে দলনেতা সালমান আলি আগা ৫ রানের স্কোরে ফিরে যান। এরপর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তিনি ওপেনার সাঈম আইয়ুবের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলের স্কোর বাড়ান।
সাঈম ৫৬ রান করে আউট হলেও বাবর ইনিংস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৩৬ বল খেলে ৫০ রানের এই অপ্রতিরোধ্য ইনিংসটি বাবরের ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। এর মাধ্যমে তিনি বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ডকে পেছনে ফেলে দেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়েছেন কোহলি। সেই থেকে বাবর এই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ইনিংসের মাধ্যমে তিনি সেই অপেক্ষার অবসান ঘটালেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা (৩৭টি হাফ-সেঞ্চুরি)। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ৩১টি ফিফটির সঙ্গে চতুর্থ এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ২৯টি ফিফটির সঙ্গে পঞ্চম স্থানে আছেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর আজম। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান। গড় ৩৯.৫১ এবং স্ট্রাইক রেট ১২৮-এর বেশি। এই ফরম্যাটে তার তিনটি সেঞ্চুরিও রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি