ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের বাদ পড়া ও পাকিস্তানের হুমকি নিয়ে মুখ খুলল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার মাঝে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা দক্ষিণ এশিয়ার তিন বন্ধুপ্রতিম দেশ—ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার কোনো আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না। তবে টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করবে না কলম্বো।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের দশম আসর। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে। পিসিবি প্রধান মহসিন নাকভি আগামী শুক্র বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বলেন, "কলম্বো কোনো আঞ্চলিক রাজনৈতিক বা ক্রিকেটীয় বিরোধে জড়াতে চায় না। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—তিন দেশই আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা এই ইস্যুতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকছি।" তবে তিনি এটিও যোগ করেন যে, ভবিষ্যতে যদি কোনো দেশ শ্রীলঙ্কাকে এককভাবে টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানায়, তবে তারা তা করতে প্রস্তুত।
এদিকে, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ নেয়, তবে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার পরিকল্পনা করেছে লঙ্কান সরকার। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, টুর্নামেন্টটি নির্বিঘ্নে সম্পন্ন করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
লঙ্কান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোকেই ভারত-পাকিস্তান ম্যাচসহ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হবে। মূলত খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না আয়োজক দেশটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)