ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ডলার বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ নিলামের মাধ্যমে ৪টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪টি ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে এবং প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ক্রয়ের ফলে চলতি ডিসেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত মোট ৮০ কোটি ৫৫ লাখ (৮০৫.৫০ মিলিয়ন) মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করল বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং রিজার্ভের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে বর্তমান অর্থবছরে এখন পর্যন্ত মোট ২৯৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার (২.৯৩ বিলিয়ন) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, গত কয়েক বছরে ডলার সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংককে বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করতে হয়েছিল। তবে বর্তমানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এবং আমদানি চাপ কিছুটা কমে আসায় কেন্দ্রীয় ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে উল্টো ডলার কিনতে পারছে, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে