ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫০তম বিসিএস প্রিলির ফল কবে, জানাল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতিক্ষিত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত হতে যাচ্ছে। আজ সোমবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ফলাফলের সার্বিক বিষয় নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফলাফলের তথ্য ও কারিগরি দিকগুলো যাচাই-বাছাই করা হয়। তবে বিশেষ কিছু কারণে আজ ফলাফল প্রকাশ না করে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামীকাল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশন।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, “৫০তম বিসিএসের প্রিলির ফল আজ প্রকাশিত হচ্ছে না। তবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোডম্যাপ অনুযায়ী আগামীকাল এই ফল প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছিলেন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। অন্যদিকে ৩৯৫টি নন-ক্যাডার পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।
পরীক্ষার্থীরা আগামীকাল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর