ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫ হাজারের বেশি কারাবন্দি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে প্রথমবারের মতো কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ৭২টি কারাগারে গত সাত দিনে মোট ৫ হাজার ৬৭ জন বন্দি তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫৬ জন হাই-প্রোফাইল বা ‘ভিআইপি’ বন্দি এবং ১৯৮ জন নারী বন্দি রয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরিসংখ্যানে দেখা যায়, ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ১৫২১ জন ভোট দেন। পরবর্তী দিনগুলোতে যথাক্রমে ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন, ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন, ৮ ফেব্রুয়ারি ২৯৫ জন এবং সর্বশেষ ৯ ফেব্রুয়ারি ২৩৪ জন বন্দি ভোট দিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে না পারলেও কারাগারে থাকা দলটির ২৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ মোট ৪৯ জন ভিআইপি বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। চূড়ান্ত হিসাবে ৫৬ জন ভিআইপি বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নিবন্ধিতদের মধ্যে কারা ভোট দেননি, সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৭২টি কারাগারে বর্তমানে প্রায় ৮৭ হাজার বন্দি থাকলেও মাত্র ৬ হাজার ৩১৩ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে নির্বাচন কমিশন ৩৫৩টি আবেদন বাতিল করে দেওয়ায় যোগ্য ভোটারের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৯৬০ জনে। এই যোগ্য ভোটারদের মধ্যে প্রায় ৩০০ জন নিবন্ধন করার পর জামিনে মুক্তি পাওয়ায় তারা কারাগারের বাইরে থেকে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাবেন। শেষ পর্যন্ত ৫ হাজার ৬৭ জন বন্দি কারাগারের ভেতরে থেকেই ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগেই কারাগারের ভেতরে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)