ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দেশব্যাপী শতভাগ পাঠ্যবই বিতরণ সরবরাহ সম্পন্ন হয়েছে: এনসিটিবি
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র ৩৭ দিনের মাথায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার এক অনন্য রেকর্ড গড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মুদ্রিত ও বাঁধাই করা সকল পাঠ্যপুস্তক গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শতভাগ সরবরাহ সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফলতার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি স্তরের বই রয়েছে ১১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৬১টি এবং মাধ্যমিক স্তরের জন্য বরাদ্দ ছিল ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩টি বই। এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৬ হাজার ২৬টি ব্রেইল পাঠ্যপুস্তক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এনসিটিবি জানিয়েছে, এবার পাঠ্যপুস্তকের গুণগত মান নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছিল। কাগজের মান যাচাইয়ের জন্য এনসিটিবি কার্যালয়ে আলাদা ল্যাবরেটরি স্থাপন করা হয়। পাশাপাশি মুদ্রণ কেন্দ্রগুলোতে সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনলাইন মনিটরিং এবং মাঠপর্যায়ে নিবিড় তদারকি চালানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের টাস্কফোর্সও মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করেছে।
এনসিটিবির দাবি, গত ৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম সময়ে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়েছে। বিগত বছরগুলোতে (২০২১-২০২৫) বই পৌঁছাতে মার্চ-এপ্রিল পর্যন্ত সময় লাগলেও এবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তা শেষ হয়েছে। বিশেষ করে প্রাথমিক স্তরের শতভাগ বই নতুন বছর শুরুর আগেই গত ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সরবরাহ করা হয়েছিল।
উল্লেখ্য, সশরীরে বই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে গত ২৮ ডিসেম্বর এনসিটিবির ওয়েবসাইটে ৬৪৭টি পাঠ্যপুস্তকের ডিজিটাল বা অনলাইন সংস্করণ (সফটকপি) উন্মুক্ত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার