ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদশের চুক্তি সই, কমল শুল্ক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) নামক একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো—যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা এবং কৃত্রিম তন্তু (সিনথেটিক ফাইবার) ব্যবহার করে বাংলাদেশে তৈরি করা পোশাক যখন পুনরায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে, তখন তার ওপর ‘রেসিপ্রোকাল শুল্ক’ হবে শূন্য। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত মার্কিন বাজারে প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন বাজারে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ১ শতাংশ শুল্ক হ্রাস এবং কাঁচামাল আমদানির বিপরীতে শূন্য শুল্ক সুবিধা তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধরণের প্রণোদনা হিসেবে কাজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত